ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩ ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

CPM NETWORK

Cpm Network

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
tzbnjc 1782906519

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রামে ২৭ জন, ঢাকা বিভাগে ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, দক্ষিণে ১৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহে ১৪ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ২১৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৭৯৩ জন এবং এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD