৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
image 1790848777 zxlH5hIuuBuRyNsdAPn1YS3hWRrtCxL8ekIcn0D3

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) ৪৯তম বিসিএসে সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার (৫ অক্টোবর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

কোনো বৈষম্য হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হননি।

বাকি থাকে ৬৫৭ জন। রাজনৈতিক পরিচয়ে কোনো বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।

তিনি আরও বলেন, একজন আত্মহত্যার হুমকি দিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য।
কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি তদন্ত করা হয়।

৪৯তম বিসিএসের ৪৬ জনের বাদ পড়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সোমবার পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়ে মন্ত্রী বলেন, সংরক্ষিত আসনের এমপি মিষ্টির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর বিভিন্ন সড়কে হকার উচ্ছেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হকারদের ডিসিপ্লিনে আসতে হবে।

নাগরিকদের সমস্যার বিষয়টি মাথায় রেখে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযান কাউকে বেকার করার উদ্দেশ্যে নয়। অপরাধকে অপরাধ হিসেবে আমরা বিবেচনা করছি। যেখানেই অপরাধ হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD