ফরিদপুর ও গাজীপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) পৃথক স্থানে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটিও পুড়ে গেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে শহরের গোয়ালচামোট বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাসচালক কালাচাঁন জেলার মকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বাস স্ট্যান্ডে রাস্তার পাশে পার্কিং করা কিশোর তন্ময় নামের লোকাল বাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সোমবার (৯ নভেম্বর) রাতে গাজীপুর জেলার চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কয়েক ঘণ্টার পর আরও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
[atn_photocard]