রাজধানীতে ৩ যাত্রীবাহী বাসে আগুন রাজধানীতে ৩ যাত্রীবাহী বাসে আগুন

CPM NETWORK

Cpm Network

রাজধানীতে ৩ যাত্রীবাহী বাসে আগুন

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
bus 20261127005336

রাজধানীর পল্লবীতে বিহঙ্গ পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে বিহঙ্গ পরিবহনের চলন্ত একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী ছিলেন না। এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা কীভাবে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর পল্লবী ও বাড্ডা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকায় পার্কিংয়ে থাকা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাঁচ পুড়ে যায়। স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সব আসন পুড়ে গেছে। বাড্ডা থানার ওসি মো. নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD