‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে’ ‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে’

CPM NETWORK

Cpm Network

‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে’

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
Screenshot 1 14 1024x542 1

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন- বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান তিনি।

এ সময় বাটজার ১৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এছাড়া মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা থাকায় কমে আসবে যানবাহনের জট।

তিনি বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোনো সমস্যা নয়। রিপিটার বসানো গেলে কাভারেজ আরও বাড়বে।

এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাটসহ বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD