শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করেই বন্ধ ইয়ার্ড চালু করা হবে : শ্রমমন্ত্রী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করেই বন্ধ ইয়ার্ড চালু করা হবে : শ্রমমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করেই বন্ধ ইয়ার্ড চালু করা হবে : শ্রমমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
labor minister 20261002074808

শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সম্প্রতি সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে দুর্ঘটনার প্রেক্ষাপটে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করেই বন্ধ ইয়ার্ড চালু করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে পিএইচপি শিপইয়ার্ড এবং কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ড সরেজমিনে পরিদর্শন শেষে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রী ইয়ার্ডের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ইয়ার্ডের কার্যক্রম এবং শ্রমিকদের নিরাপত্তায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরে পিএইচপি ও কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ডের সার্বিক কার্যক্রম এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহত হওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রায় অর্ধশত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমিকদের এই দুর্ভোগের কথা মাথায় রেখে বন্ধ থাকা ওই প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশে এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। যত বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, তত বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে শিল্পের বিকাশের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করাও সমানভাবে জরুরি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) প্রেসিডেন্ট মো. মহসিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD