বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড় বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রসাম হাউজ

আচার

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
20 17 1024x576 1

ঈদ যাত্রায় বৃষ্টি উপেক্ষা করেই ঘরমুখী মানুষ ছুটছেন আপন ঠিকানায়। উত্তরাঞ্চলের প্রবেশপথ গাজীপুরের চন্দ্রা ত্রীমোড় এলাকায় যাত্রীদের ভিড় প্রতিনিয়ত বাড়ছে। তবে এক ঘণ্টার টানা বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আবহাওয়া দুর্ভোগ বাড়িয়েছে যাত্রীদের।

সোমবার (২৫ মে) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রীমোড় এলাকায় যাত্রীদের উপচে পাড়া ভিড় শুরু হয়েছে। গাজীপুরের ছোট-বড় মিলিয়ে ৪০ ভাগ পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির পরপরই কর্মব্যস্ত হাজারও মানুষ নাড়ির টানে ফিরতে শুরু করেছে।

দীর্ঘসময় বৃষ্টির কারণে প্রায় দুই কিলোমিটার অংশে যানবাহন চলাচলে বাধাপ্রাপ্ত হয়েছে। বাস স্টেশন এলাকায় শতশত যাত্রী বৃষ্টিতে ভিজেই পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিবার নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষ।

শিল্প পুলিশ জানায়, গাজীপুরে ছোট বড় মিলিয়ে ৩ হাজার শিল্প কারখানা রয়েছে। ঈদের সময় এসব কারখানা একসঙ্গে ছুটি দিলে লাখ লাখ মানুষ বাড়ি ফিরে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। এ কারণেই ঈদের আগে তিন ধাপে কারখানাগুলো ছুটি দেওয়া হয়। এতে ঘরমুখী মানুষ ধীরে ধীরে গাজীপুর ছাড়ে। সে অনুযায়ী আজ প্রথম ধাপে ৪০ শতাংশ পোশাক কারখানা ছুটি দেওয়া হয়েছে। শ্রমিকরা ছুটি পেয়ে গাজীপুর ছেড়ে যাচ্ছে।

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়কের ভোগড়া বাইপাস, টঙ্গী, কোনাবাড়ী এলাকায় সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা গেছে। বৃষ্টিতে ভিজে পরিবার নিয়ে ঈদের ছুটিতে ঘরে ফেরা এসব মানুষের দুর্ভোগের মধ্যেও চোখে উচ্ছ্বাস দেখা গেছে।

রনি হোসেন নামে এক পোশক শ্রমিক বলেন, বাসা থেকে বের হইছি আর বৃষ্টি শুরু হলো। তবুও কিছু করার নাই। বাড়ি তো ফিরতেই হবে। পরিবারের সঙ্গে ঈদ করার যে আনন্দ তার কাছে এই কষ্ট কিছুই না।

চন্দ্রা ত্রীমোড়ে দাঁড়িয়ে থাকা আনোয়ার মিয়া নামে এক যাত্রী বলেন, সকাল থেকে সব কিছু সুন্দর ছিল। হঠাৎ বৃষ্টি নেমে যাওয়াতে আমরা অনেক অসুবিধায় পড়েছি। এখন গাড়িতেও উঠতে পারছি না। আবার কোথাও দাঁড়ানোর সুযোগ নেই। যাত্রী ছাউনিগুলোতে ভাসমান দোকান দিয়ে রাখা হয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, ঈদ যাত্রায় আজ সড়কে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেশি। তবে বৃষ্টির কারণে অসুবিধা হচ্ছে। আমাদের পুলিশ সদস্যরাও ভিজে ভিজে দায়িত্ব পালন করছে। এখনো পর্যন্ত যানজটের সৃষ্টি হয়নি। তিনি আরও বলেন, আজ বিকেল থেকে চাপ আরও বাড়বে এবং আগামীকাল পর্যন্ত তীব্র চাপ থাকবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD