১৫ জনের হাত ধরে দেশের ৫৫ বাজেট, কার প্রস্তাব কত? ১৫ জনের হাত ধরে দেশের ৫৫ বাজেট, কার প্রস্তাব কত?

রসাম হাউজ

আচার

১৫ জনের হাত ধরে দেশের ৫৫ বাজেট, কার প্রস্তাব কত?

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
parliament mq8v6nzheibuz3l 20260611081919

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দেশের ১৫তম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট দিচ্ছেন। এর আগে আরও ১৪ জন জাতির সামনে বাজেট উপস্থাপন করেছেন। আমির খসরু মাহমুদ জাতি এবারই প্রথম বাজেট পেশ করবেন। এটি দেশের ৫৫তম বাজেট।

সময়ের সঙ্গে তালমিলিয়ে প্রতি বছরই বাজেটের আকার বাড়লেও চলতি অর্থবছরে বাজেটের আকার কমিয়ে ধরা হয়। তবে আগামী অর্থবছরের জন্য সব থেকে বড় বাজেট দিতে যাচ্ছেন বর্তমান অর্থমন্ত্রী। চলতি বছরের তুলনায় আগামী অর্থবছরে ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি ব্যয়ের বাজেট নিয়ে আসা হচ্ছে।

অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেবেন আমির খসরু। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন তিনি।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী অর্থনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে জনগণের আর্থিক পুনরুদ্ধার ও কল্যাণ নিশ্চিত করে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার ঘোষণা দিতে পারেন। বাজেটে রাজস্ব ও বৈদেশিক অনুদান থেকে আয়ের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ৭ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা। ফলে অনুদানসহ সামগ্রিক বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ হবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা বা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা জিডিপির ১০ দশমিক ২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং এনবিআর-বহির্ভূত উৎস থেকে ২৫ হাজার কোটি টাকা। এছাড়া কর-বহির্ভূত রাজস্ব থেকে ৬৬ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য ধরা হচ্ছে।

বাজেটে ঘাটতি অর্থায়নের জন্য বৈদেশিক উৎস থেকে নিট ১ লাখ ৯ হাজার ৮৫০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এজন্য নতুন করে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়া হবে এবং ৪৬ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করা হবে।

অভ্যন্তরীণ উৎস থেকে নিট ঋণ নেওয়া হবে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং ব্যাংক-বহির্ভূত উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংক-বহির্ভূত ঋণের মধ্যে জাতীয় সঞ্চয়পত্র থেকে ৮ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।

দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে শিক্ষাখাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা জিডিপির ২ শতাংশ। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়িয়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা করা হচ্ছে, যা জিডিপির ১ দশমিক ১ শতাংশ।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী জাতির সামনে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিলেন। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বাজেট। অবশ্য দেশের জন্য সব থেকে বড় বাজেট দেওয়ার কিছুদিন পরেই ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়।

এরপর দেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ওই সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেন। প্রথা ভেঙে সালেহউদ্দিন আহমেদ আগের বছরের তুলনায় বাজেটের আকার ৭ হাজার কোটি টাকা কমিয়ে ধরেন।

এদিকে জাতির সামনে সব থেকে বেশিবার জাতীয় বাজেট তুলে ধরেছেন আবুল মাল আবদুল মুহিত এবং এম সাইফুল রহমান। এই দুজনই ১২ বার করে জাতির সামনে বাজেট পেশ করেছেন।

প্রয়াত অর্থমন্ত্রী মুহিত প্রথম ১৯৮২-৮৩ অর্থবছরে ৪ হাজার ৮৫৪ কোটি টাকার বাজেট দেন। এরপর ১৯৮৩-৮৪ অর্থবছরে ৬ হাজার ৫৬ কোটি টাকা, ২০০৯-১০ অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা, ২০২১০-১১ অর্থবছরে ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ২৬৬ কোটি টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট দেন মুহিত।

অপরদিকে এম সাইফুর রহমান প্রথম বাজেট দেন ১৯৮০-৮১ অর্থবছরে। ওই অর্থবছরে তিনি ৪ হাজার ২২৭ কোটি টাকার বাজেট দেন। এরপর ১৯৮১-৮২ অর্থবছরে ৪ হাজার ৭৮৮ কোটি টাকা, ১৯৯১-৯২ অর্থবছরে ১৬ হাজার ৩৭৩ কোটি টাকা, ১৯৯২-৯৩ ১৮ হাজার ২৮৬ কোটি টাকা, ১৯৯৩-৯৪ অর্থবছরে ১৯ হাজার ৯৫২ কোটি টাকা, ১৯৯৪-৯৫ অর্থবছরে ২১ হাজার ৭৩৩ কোটি টাকা, ১৯৯৫-৯৬ ২৪ হাজার ৭০৭ কোটি টাকা, ২০০২-০৩ অর্থবছরে ৪৪ হাজার ৮৫৪ কোটি টাকা, ২০০৩-০৪ অর্থবছরে ৫১ হাজার ৯৮০ কোটি টাকা, ২০০৪-০৫ অর্থবছরে ৫৭ হাজার ২৪৮ কোটি টাকা, ২০০৫-০৬ অর্থবছরে ৬৪ হাজার ৩৮৩ কোটি টাকা এবং ২০০৬-০৭ অর্থবছরে ৬৯ হাজার ৭৪০ কোটি টাকার বাজেট দেন এম সাইফুর রহমান।

বাংলাদেশের প্রথম বাজেট দেন তাজউদ্দীন আহমেদ। তিনি ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য ৭১৯ কোটি টাকার বাজেট দেন। এরপর ১৯৭৩-৭৪ অর্থবছরে ৮২০ কোটি টাকা ও ১৯৭৪-৭৫ অর্থবছরে ৯৯৫ কোটি টাকার বাজেট দেন তাজউদ্দীন আহমেদ।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
এরপর ড. আজিজুর রহমান ১৯৭৫-৭৬ অর্থবছরের জন্য ১ হাজার ৫৪৯ কোটি টাকার বাজেট দেন। মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৬-১৯৭৭ অর্থবছরে ১ হাজার ৯০৮ কোটি টাকা, ১৯৭৭-৭৮ অর্থবছরে ২ হাজার ৯৭ কোটি টাকা এবং ১৯৭৮-৭৯ অর্থবছরে ২ হাজার ৪৯৮ কোটি টাকার বাজেট দেন। ড. এম এন হুদা ১৯৭৯-৮০ অর্থবছরে ৩ হাজার ৩১৭ কোটি টাকার বাজেট দেন।

এম সায়েদুজ্জামান ১৯৮৪-৮৫ অর্থবছরে ৬ হাজার ৯৩৩ কোটি টাকা, ১৯৮৫-৮৬ অর্থবছরে ৭ হাজার ২৬৮ কোটি টাকা, ১৯৮৬-৮৭ অর্থবছরে ৯ হাজার ১১২ কোটি টাকা ও ১৯৮৭-৮৮ অর্থবছরে ১০ হাজার ৩০০ কোটি টাকার বাজেট দেন।

মেজর জেনারেল এম এ মুনিম ১৯৮৮-৮৯ অর্থবছরে ১১ হাজার ৬০ কোটি টাকা ও ১৯৯০-৯১ অর্থবছরে ১৩ হাজার ৯৮৯ কোটি টাকার বাজেট দেন। ড. ওয়াহিদুল হক ১৯৮৯-৯০ অর্থবছরে ১৩ হাজার ৪৬২ কোটি টাকার বাজেট দেন।

শাহ্ এএমএস কিবরিয়া ১৯৯৬-৯৭ অর্থবছরে ২৫ হাজার ২৫৮ কোটি টাকা, ১৯৯৭-৯৮ অর্থবছরে ২৭ হাজার ৭৮৬ কোটি টাকা, ১৯৯৮-৯৯ অর্থবছরে ৩০ হাজার ৯৬ কোটি টাকা, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৩৬ হাজার ১৭৮ কোটি টাকা, ২০০০-০১ অর্থবছরে ৪২ হাজার ৮৫৯ কোটি টাকা ও ২০০১-০২ অর্থবছরে ৪৪ হাজার ৭৬৫ কোটি টাকার বাজেট দেন। ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ২০০৭-০৮ অর্থবছরে ৮৭ হাজার ১৩৭ কোটি টাকা ও ২০০৮-০৯ অর্থবছরে ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট দেন।

আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট দেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD