২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ৪১৯ ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ৪১৯

CPM NETWORK

Cpm Network

২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ৪১৯

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
dmp final mrk5yuam5gf9vz9 20260714104200

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেফতার হয়েছে। এরমধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেফতার হয়েছে ৯৬ জন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করছে ডিএমপি।

সোমবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যতিক সরঞ্জামাদি, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানাসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD