চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টায় বিজিবির বাধা চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টায় বিজিবির বাধা

রসাম হাউজ

আচার

চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টায় বিজিবির বাধা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
cuyadangoa seemant 1781408905

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা বডার গার্ড বাংলাদেশ (বিজিবির) বাধায় প্রতিহত হয়েছে। পরে তাদের ফিরিয়ে নিয়ে ভারত সীমান্তের কাছাকাছি রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জানা যায়, শনিবার (১৩ জুন) দিবাগত ভোররাতে ৭৬/৭৭ পিলার দিয়ে ১১ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি তাদের প্রতিহত করে। পরে তাদেরকে ভারত সীমান্তের কাছাকাছি নিয়ে যায় বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, একই সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছ থেকে ধরে নেয়া বাংলাদেশি যুবককে এখনও ফেরত দেয়নি বিএসএফ।

অন্যদিকে, কুড়িগ্রাম সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD