কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ
শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’ প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পেলের পরই মোরা, ভাঙলেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড সারাদেশে ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু, পাঁচদিন বৃষ্টির আভাস অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

রসাম হাউজ

আচার

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
kushtia 20260612123830

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধায় তারা ব্যর্থ হন।

শুক্রবার (১২ জুন) সকালে প্রাগপুর নামক এলাকা দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ। বর্তমানে ওই ১২ জন ভারতের নদীয়া জেলার করিমপুরের চর মেঘনা এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশু রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে বিএসএফ সদস্যরা ভারতের চর মেঘনা সীমান্ত দিয়ে প্রাগপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদেরকে পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠান।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক রাশেদ কামাল রনি বলেছেন, সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে রাতের আঁধারে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। তবে তাদের চেষ্টা প্রতিহত করা হচ্ছে এবং হবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD